আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইয়েমেনের স্বৈরাচারী সরকারের প্রধান আলী আব্দুল্লাহ সালেহ’র বাহিনী’র গতকালের হামলায় সর্বমোট ১৩ জন বিক্ষোভকারী নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন হচ্ছে ঐ সকল সৈন্যদের অন্তর্ভূক্ত যারা তাদের চাকরী ছেড়ে বিপ্লবীদের দলে এসে ভিড়েছিল।
আলজাজিরার প্রতিবেদকের রিপোর্টে বলা হয়েছে, সালেহ বাহিনী পন্থী সৈন্যরা আর পি জি ও মোর্টারের সাহায্যে বিপ্লবীদেরকে প্রেসিডেন্ট ভবনের নিকটে পৌঁছাতে বাধার সৃষ্টি করে।
এছাড়া সালেহ বাহিনী’র বেশ কিছু সৈন্য বিভিন্ন ভবনের ছাদের উপর থেকে ‘আল-কাহরোবা’ ও ‘এলক্বা’ স্ট্রীটে বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে থাকে। উক্ত হামলা উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী গতকাল সানয়া’তে অবস্থিত প্রেসিডেন্ট ভবনের এক কিলোমিটার দূরত্বে পৌঁছানোর চেষ্টা করে।
স্বৈরাচারী সালেহ বাহিনী দ্বিতীয় দিনের মত তাদের হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। গত শনিবার সানয়া’তে সালেহ বাহিনী’র হামলায় ১৭ জন বিপ্লবী নিহত হয়েছিল।
সানয়া’তে অবস্থানরত আলজাজিরা প্রতিবেদক জানিয়েছে যে, এ শহরের কিছু কিছু সড়ক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আব্দুল্লাহ সালেহে’র ভাড়াটেরা বিপ্লবীদের উপর গুলি চালানোর মাধ্যমে তাদের অগ্রসরকে রোধ করার চেষ্টা চালাচ্ছে।
তায়েজ শহরে সৃষ্ট সংঘর্ষে এক যুবক নিহত ও বেশ কয়েজন আহত হয়েছে। তা সত্ত্বেও এ শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিপ্লবীরা অনতিবিলম্বে সালেহের পদত্যাগ, তার বিচার এবং জন সাধারণের নিরাপত্তার দাবী জানিয়েছে। কেননা স্বৈরাচারী সালেহ বাহিনী’র পক্ষ হতে এ শহরের বিভিন্ন স্কয়ার এখনো হামলা অব্যাহত রয়েছে।
ইয়েমেনের আর্মর ফোর্সের কমান্ডার ‘ব্রিগেডিয়ার জেনারেল আলী মুহসিন আল-আহমার –যিনি ইয়েমেনে গণ বিপ্লবের শুরু হতে বিপ্লবীদের সাথে এসে যুক্ত হয়েছেন- গতকাল এক বিবৃতিতে ইয়েমেনে রক্তপাত বন্ধ ও আব্দুল্লাহ সালেহকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানিয়েছেন।
উক্ত বিবৃতিতে তিনি অনতি বিলম্বে ইয়েমেনের জনগণ হত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানান।
ইয়েমেনের ওয়াহদাত মুভমেন্টের প্রধান, সম্প্রতি এদেশের কিছু কিছু সরকার বিরোধীদের ইয়েমেনের স্বৈরাচারী শাসকের সাথে হাত মিলানোর ঘটনাকে এদেশের বিপ্লবের ক্ষেত্রে প্রতারণার ভূমিকা হিসেবে আখ্যায়িত করেছেন।
রিয়াদ আল-কাজী নিউজ চ্যানেল আল-আলামকে দেয়া সাক্ষাতকারে এ অঞ্চলের কিছু কিছু দেশ কর্তৃক চাপ প্রয়োগের ফলে আলী আব্দুল্লাহ সালেহ’র সাথে তার কিছু কিছু বিরোধীর সমঝোতা হয়েছে। এ বিষয়ে তিনি সতর্ক করে দিয়ে বলেন : গণবিপ্লবে প্রতারণার আশ্রয় নেয়ার উদ্দেশ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন : আলী আব্দুল্লাহ সালেহ, ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট ইবরাহিম আল-মাহমুদিকে হত্যার জন্য সৌদি আরবের পক্ষ হতে দায়িত্ব পাওয়ার পূর্বে অপরাধ জগতের সাথে জড়িত ছিল।
জনাব কাজী বলেন : হত্যা ও জনগণের উপর দমনমূলক আচরণের ক্ষেত্রে সালেহ ৪০ বছরের অভিজ্ঞতার অধিকারী। সে অর্থনৈতিক দূর্নীতি ছাড়াও সন্ত্রাসবাদকে সারা বিশ্বে রপ্তানি করেছে, এমনভাবে যে, বর্তমানে ইয়েমেন আন্তর্জাতিক সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।
তিনি আরো বলেন : ইয়েমেনের নাটকের পরিচালক হচ্ছে সালেহ। যদিও এ অঞ্চলের কিছু কিছু শক্তি তাকে অস্ত্র ও অর্থ দিয়ে পৃষ্ঠপোষকতা করছে। সৌদি আরব ইতিপূর্বে বেশ কয়েকবার আদ্ন, সালীফ ও হাদিদাহ বন্দরে অস্ত্র প্রেরণ করেছে।#